হা/ম ও হা/মের উপসর্গে সিলেটে মৃ/ত্যু বেড়ে ২০০
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

হা/ম ও হা/মের উপসর্গে সিলেটে মৃ/ত্যু বেড়ে ২০০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০২:৫১:১৫ অপরাহ্ন

হা/ম ও হা/মের উপসর্গে সিলেটে মৃ/ত্যু বেড়ে ২০০


সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুদের বয়স যথাক্রমে ৬ মাস, ১ বছর ও ৩ মাস। তাদের মধ্যে দুজনের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায়। অপর শিশুর বাড়ি হবিগঞ্জে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৩২ জন।

চিকিৎসকদের মতে, মৃত শিশুদের অনেকেই হাম প্রতিরোধের টিকা নেয়নি। পাশাপাশি অপুষ্টি, নিউমোনিয়া, হৃদরোগ, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল তারা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি বিশেষ টিকাদান কার্যক্রম ও জনসচেতনতামূলক উদ্যোগ চালানো হচ্ছে। একই সঙ্গে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

জৈন্তাবার্তা/আরআর