রমজানে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

রমজানে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৭:৫৭:১৬ পূর্বাহ্ন

রমজানে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত


পবিত্র রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালনে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। মূলত মক্কা শরীফে ভিড় কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

রোজা শুরু হলে ছোট হজ বা ওমরাহ পালন করতে অনেক মানুষ মক্কায় ভিড় করেন। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে কাউকে একবারের বেশি ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে না। মুসল্লিদের এই মাসে শুধুমাত্র একবারই ওমরাহ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদির এক সংবাদমাধ্যম জানিয়েছে, ভিড় কমাতে এবং অন্যরাও যেন ওমরাহ পালন করতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরাহ অনুমতি দেওয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করেন তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, “অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরাহ করতে পারবেন না।”

রমজানের ভিড় ব্যবস্থাপনায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। এরমধ্যে অন্যতম হলো যারা শুধুমাত্র ওমরাহ পালন করবেন তারাই কাবা চত্বরে যেতে পারবেন।

বিদেশি মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং সহজে ওমরাহ পালন করতে পারেন সেজন্যও বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটি। এর অংশ হিসেবে ভিজিট ও পর্যটন ভিসাধারীদেরও ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। এছাড়া এই ভিসাধারীরা মদিনার রওজা শরীফেও যেতে পারবেন। এজন্য তাদের অনলাইনে একটি অনুমতি নিলেই হবে। এছাড়া সাধারণ যে ওমরাহ ভিসা রয়েছে সেটির মেয়াদও ৩০ থেকে বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী