ছোট কুমিড়কে গিলে খেলো বড় কুমিড়
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

ছোট কুমিড়কে গিলে খেলো বড় কুমিড়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ১১:১৯:০৭ পূর্বাহ্ন

ছোট কুমিড়কে গিলে খেলো বড় কুমিড়

ছবি: সংগৃহীত


সামাজিক যোগাযোগামাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। এই ভিডিওতে ধরা পড়েছে প্রকৃতির নির্মম দিকটি। জলাভূমিতে ধারণ করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বড় কুমিড় ধীরে ধীরে পানির মধ্যে দিয়ে এগিয়ে চলছে। এরপর এটি ধপ করে একটি ছোট কুমিড়কে ধরে ফেলে। এর ঠিক পরই ছোট কুমড়টিকে শক্তভাবে কামড়ে ধরে বড় কুমিড়টি।

ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, ছোট কুমিড়টিকে একটি পর্যায়ে বড় কুমিড়টি প্রচণ্ড জোরে আছাড় মারছে। যেন এটি নিস্তেজ হয়ে যায়। ছোট কুমিড়টি বেশিক্ষণ টিকে থাকতেও পারেনি। কারণ বড় কুমিড়টি এটিকে বেশ শক্তভাবে ধরে রেখেছিল।

স্বজাতীকে এভাবে খাওয়ার বিষয়টি অনেককে অবাক করেছে। ইন্সটাগ্রামে এ নিয়ে অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, “নিজের স্বজাতীকে খাচ্ছে। প্রকৃতি কোনো মজার বিষয় নয়।” আরেকজন লিখেছেন, “আমি আমার বিছানায় শুয়েই ভয়ার্ত। মনে হচ্ছে এটি আমাকে এভাবে আছাড় মারছে।”

বড় কুমিড়টির আচরণে অনেকে অবাক হলেও, যারা কুমিড় সম্পর্কে জানেন তাদের কাছে এটি খুবই সাধারণ বিষয়। কারণ কুমিড় হলো একটি সুবিধাবাদী প্রাণী। যার অর্থ যা কিছুকেই এটি পরাস্ত করতে পারবে সেটিকেই খেয়ে ফেলবে। এরসঙ্গে আরেকটি বিষয় রয়েছে। বিশেষ করে যখন মিলনের সময় হয়, তখন বড় আকৃতির কুমিড় ছোট কুমিড়কে নিজের প্রতিদ্বন্দ্বী মনে। আর তখন নিজের আঞ্চলিক ক্ষমতা ধরে রাখতে ছোট কুমিড়কে হত্যা করে থাকে পানির ভয়ঙ্কর এ প্রাণীটি।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী