পৃথিবীতে স্বাস্থ্যকর বাতাস আছে মাত্র ৭টি দেশের
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

পৃথিবীতে স্বাস্থ্যকর বাতাস আছে মাত্র ৭টি দেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৪ ১২:৪৮:৪২ অপরাহ্ন

পৃথিবীতে স্বাস্থ্যকর বাতাস আছে মাত্র ৭টি দেশের

ছবি: সংগৃহীত


সারা বিশ্বেই বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এই দূষণ সবচেয়ে বেশি। আরও সংক্ষেপ করে বললে, ২০২৩ সালে বাংলাদেশই ছিল সবচেয়ে বেশি বায়ু দূষিত দেশ। তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ভারতের নাম। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের বরাত দিয়ে এমন তথ্য জানা গেছে। এই সংস্থাটি সারা বিশ্বের ৩০ হাজারের বেশি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে।

আজ মঙ্গলবার আইকিউএয়ার-এর ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট-২০২৩’ শীর্ষক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বে মাত্র সাতটি দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মান ধরে রাখতে সক্ষম হয়েছে। এই দেশগুলো হলো—ফিনল্যান্ড, এস্তোনিয়া, পুয়ের্তোরিকো, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মরিশাস ও আইসল্যান্ড। অর্থাৎ এই দেশগুলোর বাতাসে ফাইন পার্টিকুলেট ম্যাটার বা ক্ষতিকর ‘পিএম-২.৫’ কণা ছিল নির্ধারিত সীমার চেয়ে কম।

পিএম-২.৫ কণা মানুষের চুলের প্রস্থের চেয়ে ছোট। ফলে বাতাসে ভাসমান এসব কণা সহজেই ফুসফুস এবং রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে। এর ফলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা—যেমন হাঁপানি, হৃদ্‌রোগ এবং শ্বাসযন্ত্রের নানা অসুস্থতা হতে পারে।

এ বিষয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অধিকাংশ দেশই পিএম-২.৫ মান পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তবে প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে, বর্তমানে বৈশ্বিক বায়ুর মান বিগত শতাব্দীর তুলনায় অনেক কিছুটা পরিচ্ছন্ন আছে। তবে দূষণের মাত্রা এখন বিশেষভাবে বিপজ্জনক। বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মতো সবচেয়ে দূষিত দেশগুলোতে পিএম-২.৫ এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা নির্ধারিত সহনীয় মাত্রার চেয়ে প্রায় ১৪ গুণ বেশি।

সাম্প্রতিক চিত্রে দেখা গেছে—ধনী ও দ্রুত উন্নয়নশীল দেশগুলোতেও বায়ু দূষণ কমানোর অগ্রগতি হুমকির মুখে পড়েছে। এ ক্ষেত্রে কানাডার কথা বলা যায়—যে দেশটিকে এত কাল পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ বায়ুর দেশ হিসেবে বিবেচনা করা হয়েছে। গত বছর সেই কানাডায়ও মারাত্মক বায়ুদূষণ দেখা গেছে। দেশটিতে সংঘটিত রেকর্ড দাবানলকে এর জন্য দায়ী করা হচ্ছে। এর ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশ যুক্তরাষ্ট্রেও।

প্রতিবেদনে বলা হয়েছে, বায় দূষণের কারণে প্রতি বছর বিশ্বে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু ঘটে। এই সংখ্যাটি সম্মিলিতভাবে এইডস এবং ম্যালেরিয়ার চেয়েও বেশি।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী