মসজিদুল হারাম থেকে অচেতন বাংলাদেশি উদ্ধার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

মসজিদুল হারাম থেকে অচেতন বাংলাদেশি উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৩/২০২৪ ১২:৪৯:৫৭ অপরাহ্ন

মসজিদুল হারাম থেকে অচেতন বাংলাদেশি উদ্ধার

ছবি: সংগৃহীত


ওমরাহ করতে গিয়ে মক্কার পবিত্র মসজিদুল হারাম (কাবা শরিফ) প্রাঙ্গণে অচেতন হয়ে পড়েছিলেন একজন বাংলাদেশি।তাকে উদ্ধার করে সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। পরে রেড ক্রিসেন্টের স্বাস্থ্যকর্মীরা তার পালস (হৃৎস্পন্দন) ফিরিয়ে আনেন। গত রোববার এই ঘটনা ঘটে।  খবর সৌদি গেজেটের।

৫০ বছর বয়সী ওই বাংলাদেশিকে কাবা শরিফ চত্বরে অচেতন অবস্থায় পান রেড ক্রিসেন্ট সদস্যরা। এ সময় তার শ্বাসকষ্ট হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) পদ্ধতি ব্যবহার করে তার স্বাভাবিক হৃৎস্পন্দন ফিরিয়ে আনা হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসাসেবার জন্য তাকে হারাম ইমার্জেন্সি সেন্টারে (৩) স্থানান্তর করা হয়।

সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার (ফার্স্ট এইড) গুরুত্ব সম্পর্কে হজ ও ওমরাহ যাত্রীদের শিক্ষিত করার ওপর জোর দিয়েছে। অজ্ঞান ও শ্বাসরোধ অবস্থা কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে অবগত করার বিষয়েও জোর দিয়েছে তারা। এ ধরনের জরুরি পরিস্থিতিতে ৯৯৭ নম্বরে ফোন করতে সবাইকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী