মক্কায় তিন কিলোমিটার দূর গেলো জামাতের কাতার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

মক্কায় তিন কিলোমিটার দূর গেলো জামাতের কাতার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৪ ০৫:৩১:৩৯ পূর্বাহ্ন

মক্কায় তিন কিলোমিটার দূর গেলো জামাতের কাতার

ছবি : সংগৃহীত


রমজানে নতুন ইতিহাসের সাক্ষী হলো সৌদি আরব। পবিত্র কাবা প্রান্তরে রমজানের দ্বিতীয় জুমার দিন তারাবির নামাজে মুসল্লিদের অস্বাভাবিক ভিড় দেখা দিয়েছে। এ দিন নামাজের কাতার প্রায় সাড়ে তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে।

শনিবার (২৩ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার গ্রান্ড মসজিদে শুক্রবারের তারাবিতে বিপুল পরিমাণ মুসল্লির উপস্থিতি হয়েছে। পবিত্র কাবায় তারাবির এমন উপস্থিতি ইতিহাসের প্রথম। এ দিন মুসল্লিদের উপস্থিতি মালা এলাকার রাস্তা পর্যন্ত ছাড়িয়ে গেছে। এলাকাটি কাবা প্রান্ত থেতে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত।

কাবায় তারাবির নামাজের এ উপস্থিতির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। ড্রোন দিয়ে করা এ ভিডিওতে দেখা গেছে মালা পর্যন্ত সর্বত্র মানুষের ভিড়। তবে নামাজ আদায়কারীরা যাতে কোনো ধরনের অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী ও কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে গেছেন।

মালা মক্কার প্রসিদ্ধ একটি এলাকা। এলাকাটিতে অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন রয়েছে। এছাড়া সেখানে মালা কবরস্থান নামের একটি প্রাচীন কবরস্থান রয়েছে। এ কবরস্থানে রাসূল (স.)-এর অনেক সাহাবীসহ ইসলামী ব্যক্তিত্বকে দাফন করা হয়েছে।

পবিত্র রমজান মাসকে ওমরাহর জন্য পিক সিজন হিসেবে ধরা হয়। এ সময় লাখও মুসল্লি ওমরাহ পালন করতে আসেন। মহিমান্বিত এ মাসটি কাবার কাছাকাছি থেকে কাটাতে চান। ফলে দেশ বিদেশ এবং সৌদির বিভিন্ন প্রান্ত থেকে ইবাদতকারীরা ছুটে আসেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী