ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবনের ওপর প্যারাগ্লাইডারদের বিক্ষোভ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবনের ওপর প্যারাগ্লাইডারদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫/০৩/২০২৪ ০৪:২০:০৪ পূর্বাহ্ন

ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবনের ওপর প্যারাগ্লাইডারদের বিক্ষোভ

ইসরায়েলে নেতানিয়াহুর বাসভবনের ওপর প্যারাগ্লাইডারদের বিক্ষোভ।


টানা বিক্ষোভেও অটল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রতিজ্ঞা করেছেন যুদ্ধ চালিয়ে যাবেন। অন্যদিকে সাধারণ মানুষের দাবি যুদ্ধ বিরতি। কিংবা পুরো যুদ্ধ বন্ধ। তাই এবার ব্যাতিক্রম এক বিক্ষোভ করেছে সে দেশের সাধারণ মানুষ। এর রকম বিক্ষোভ বিশ্বে এর আগে দেখা যায়নি।

জানা যায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধ ও যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাভবনের ওপর বিক্ষোভ করেছে দেশটির জনগণ। ইসরায়েলি বিক্ষোভকারীরা রোববার প্যারাগ্লাইডার নিয়ে নেতানিয়াহুর বাসভবনের ওপর দিয়ে উড়ে যায়।

এ ঘটনার একটি ভিডিও প্রচার করেছে কাতারভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা।

আল জাজিরা জানিয়েছে, এসব বিক্ষোভকারীরা তাদের সঙ্গে ব্যানার বহন করছিল। এতে লেখা ছিল, নেতানিয়াহু, আপনি ৭ অক্টোবরের হামলার জন্য দায়ী।

গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। এ হামলা রুখতে ব্যর্থ হন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনায় দেশজুড়ে তার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

৭ অক্টোবরের হামলা রুখতে ব্যর্থ হওয়ায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন নেতানিয়াহু। এ সময় তার বাসভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ইসরায়েলিরা। এবার প্যারাগ্লাইডারকে বিক্ষোভের নতুন হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা।

এর আগে তারা দাবি করেছিল, ভূ-পৃষ্ঠে ও আকাশ পথে তাদের দল রয়েছে। এ সময় তারা নেতানিয়াহু এবং তার স্ত্রীর ঘুমের ব্যাঘাত ঘটানোরও হুমকি দিয়েছিল। তার জানিয়েছিল, নেতানিয়াহুর বাসভবনে শান্তি নষ্ট করাই তাদের উদ্দেশ্য।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী