কোরআন পোড়ানো সেই যুবককে বহিষ্কার করল সুইডেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

কোরআন পোড়ানো সেই যুবককে বহিষ্কার করল সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৯/০৩/২০২৪ ০৪:৫৭:৪৩ পূর্বাহ্ন

কোরআন পোড়ানো সেই যুবককে বহিষ্কার করল সুইডেন

ছবি : সংগৃহীত


সুইডেনের রাজধানী স্টকহোমের রাস্তায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে বহিষ্কার করেছে সুইডেন। এরই মধ্যে তিনি সুইডেন ত্যাগ করেছেন। তবে ওই যুবক পার্শ্ববর্তী দেশ নরওয়েতে চলে গেছেন। সেখানে তিনি আশ্রয় প্রার্থনা করবেন বলে খবরে জানা যায়।

 বুধবার (২৭ মার্চ) আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছর সুইডেনের স্টকহোমে কোরআন পোড়ানোর পর কর্তৃপক্ষের নজরে আসেন খ্রিষ্টান ধর্মাবলম্বী ইরাকি শরণার্থী সালওয়ান। কোরআন পোড়ানোর ঘটনা বিশ্বজুড়ে মুসলিমদের বিক্ষুব্ধ করে তোলে। যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এ ঘটনায় নিন্দা জানায়।

সালওয়ান মোমিকা নামে ওই ইরাকি শরণার্থী গত বছর ঈদুল আজহার দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে পুলিশের সামনেই কোরআনের একটি কপি পুড়িয়ে ফেলেন। পরে আবারও কোরআন পোড়ানোর হুমকি দেন।

সুইডিশ নিরাপত্তা সংস্থা গত বছরের ওই ঘটনার পর বলেছিল, কোরআন পোড়ানোর ঘটনার পর মুসলিম দেশগুলোয় সুইডেনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সেই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।

সূত্র: আরব নিউজ

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী