২৭ রমজানে মসজিদুল হারাম ও নববীতে মুসল্লিদের ঢল
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

২৭ রমজানে মসজিদুল হারাম ও নববীতে মুসল্লিদের ঢল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৪ ০১:০৯:৫৪ পূর্বাহ্ন

২৭ রমজানে মসজিদুল হারাম ও নববীতে মুসল্লিদের ঢল


সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ২৭ রমজানের তারাবি ও দোয়ায় অংশ নিয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।

সৌদি সংবাদ মাধ্যম এসপিআইয়ের খবরে বলা হয়েছে, এ রাতের এশা ও তারাবিতে অংশ নিতে আগে থেকেই মুসল্লিরা মসজিদুল হারাম ও নববীতে উপস্থিত হয়েছিলেন।

মসজিদুল হারামে তারাবি নামাজের লাইভ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা গেছে, মসজিদুল হারাম প্রাঙ্গণ, ছাদ, সম্প্রসারিত অংশ আশপাশের সড়ক, বাণিজ্যিক প্রতিষ্ঠান পর্যন্ত মুসল্লিদের কাতারে ছাড়িয়ে গেছে। 

এ দিন মুসল্লিদের সেবায় হারামাইন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মুসল্লিদের সুবিধার জন্য মসজিদুল হারামে প্রবেশ ও বের হওয়ার বিকল্প রাস্তার ব্যবস্থা রাখা হয়েছিল।

সরকারী বার্তা সংস্থার মতে, ২৭ রমজান রাতে মসজিদুল হারামের রাস্তায় জ্যাম নিয়ন্ত্রণে ট্র্যাফিক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এদিকে মসজিদে নববী কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের শেষ ২০ দিন মসজিদে নববীতে আগমনকারীর সংখ্যা ২০ মিলিয়ন ছাড়িয়েছে।

১৬ লাখ ৪৩ হাজার ২৮৮ জন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করেছেন। ৩ লাখ ৫৮ হাজার ৬৩২ জন পুরুষ ও ২ লাখ ৯৬ হাজার ৫৯৫ জন নারী রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করেছেন।

প্রসঙ্গত, প্রতি বছর রমজানের শেষ দশকে মসজিদুল হারাম ও নববীতে ইতিকাফের জন্য ধর্মপ্রাণ মুসলমানদে ঢল নামে। এই দুই পবিত্র মসজিদে ইতিকাফে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রমজানের আগে থেকেই মুসলমানরা সৌদি আরবে ছুটে যান।

চলতি বছর মসজিদুল হারামে ইতিকাফকারী মুসল্লিদের সংখ্যা দ্বিগুণ করেছে সৌদি আরব। ২৩ মার্চ (শনিবার) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, চলতি রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে ইতিকাফের জন্য অনুমতিপ্রাপ্ত ইবাদতকারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬ হাজার জনে পৌঁছেছে।

এই বছর মক্কার গ্র্যান্ড মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ইতিকাফ পালনকারীদের জন্য তিনটি তলা বরাদ্দ করেছে বলে মসজিদের গাইডেন্স এবং পরামর্শ বিভাগের প্রধান আব্দুল মোহসেন আল গামদি জানিয়েছেন।

সৌদি টিভি আল এখবারিয়াকে তিনি বলেছেন, গত বছরের তুলনায় ইতিকাফ পালনকারীদের অনুমোদিত সংখ্যা দুই গুণ বেড়ে ৬ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে এক হাজার নারী।

তিনি আরও বলেন, ‘গত বছর ইতিকাফ পালনকারীদের সংখ্যা ছিল তিন হাজার। তবে এই বছর দক্ষ ব্যবস্থাপনা এবং পরিকল্পনার কারণে ইতিকাফ পালনকারীদের সংখ্যা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র : এসপিআই

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী