তুরস্ক-ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

তুরস্ক-ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ০৯:২৭:৪০ পূর্বাহ্ন

তুরস্ক-ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল

ছবি: সংগৃহীত


ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। গাজায় তুরস্কের ত্রাণকাজে বাধা দেওয়া এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় যতদিন পর্যন্ত নিরবচ্ছিন্ন মানবিক ত্রাণ সহায়তা দিতে না দেয়া হচ্ছে, ততদিন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখবে তারা।  

দুই দেশের মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ বাংলাদেশি টাকায় ৭৩ হাজার কোটি টাকারও বেশি।

এর আগে গতমাসে তুরস্ক জানিয়েছিল, তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে আনছে। সেসময় তুরস্কের অভিযোগ ছিল, তাদের বিমান গাজায় মানবিক ত্রাণ দিতে গিয়েছিল।ইসরায়েল তা করতে দেয়নি।

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সব পণ্যের আমদানি ও রপ্তানি বন্ধ থাকছে।

এই সিদ্ধান্তের সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এভাবেই একজন ডিক্টেটর কাজ করেন। তুরস্কের মানুষ, ব্যবসায়ীদের স্বার্থ তিনি দেখলেন না। আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিও অবহেলা করলেন। ইসরায়েল বিকল্প খুঁজে নেবে। অন্য দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়াবে। 

তুরস্কে ফিলিস্তিনিদের সমর্থনে বিশাল বিক্ষোভ সমাবেশ হচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কঠোর ভাষায় নিন্দা করেছে তুরস্ক। এর্দোয়ান তো ইসরায়েলকে 'সন্ত্রাসী রাষ্ট্র' পর্যন্ত বলেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী