ফিলিস্তিনের শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানোর ঘোষণা দিল আইআইইউসি
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ফিলিস্তিনের শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানোর ঘোষণা দিল আইআইইউসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৪:০০:২৬ পূর্বাহ্ন

ফিলিস্তিনের শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানোর ঘোষণা দিল আইআইইউসি


যুদ্ধবিধ্বস্থ ফিলিস্তিনের ৫০ শিক্ষার্থীকে বিনা বেতনে লেখাপড়া করানোর ঘোষণা দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার বিকেলে প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের অনুরোধের প্রেক্ষিতে আইআইইউসি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি আইআইইউসি ট্রাস্টি বোর্ডেরচেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত এ অনুরোধ করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ২৪ এপ্রিল আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির সভায় ৫০ জন ফিলিস্তিনি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়ে বিনা বেতনে পড়ানোর সুযোগ দেওয়ার সুপারিশ করা হয়। গতকাল শুক্রবার ট্রাস্টি বোর্ডের ১১তম সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

নির্যাতিত ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়ের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সংহতি জানিয়ে ৫০ জনকে আবাসনসহ শতভাগ বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এলএইচ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী