কেনিয়ায় বন্যা-ভূমিধস: মৃত্যু বেড়ে ২২৮
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

কেনিয়ায় বন্যা-ভূমিধস: মৃত্যু বেড়ে ২২৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৮:৫৭:৪১ পূর্বাহ্ন

কেনিয়ায় বন্যা-ভূমিধস: মৃত্যু বেড়ে ২২৮

ছবি: সংগৃহীত


কেনিয়ায় ভারী বৃষ্টির পর সৃষ্ট বন্যা ও ভূমিধসের কারণে মৃতের সংখ্যা বেড়ে ২২৮ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ মে) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আফ্রিকার দেশ কেনিয়ায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। তবে মে মাসে দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় অন্তত ১৬৪ জন আহত হয়েছেন। বাড়ি ছাড়া হয়েছেন দুই লাখের বেশি। এদিকে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ব্রাজিলও। দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কারণে ঘর ছেড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। শনিবার (৪ এপ্রিল) ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, প্রবল বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৭৪ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ৬৭ বাসিন্দা। তবে নিহতদের এই তালিকায় প্লাবিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে প্রাণ হারানো দু’জনকে রাখা হয়নি।


এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী