ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৪:৩০:০৭ পূর্বাহ্ন

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার ভূমিকম্প



শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২।

রোববার (৫ মে) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির ওয়েস্ট পাপুয়া অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাতে তুরস্কভিত্তিক বার্তা সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পশ্চিম পাপুয়ায় ফাকফাক এলাকার ১৫৩ কিলোমিটার (৯৫ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ১২.১ কিলোমিটার গভীরে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভূতাত্ত্বিক অবস্থার কারণে নিয়মিতই দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে।

এর আগে গত মাসের শেষের দিকে ইন্দোনেশিয়ায় ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। সমুদ্রের নিচে আঘাত হানে ভূমিকম্পটি।  

একই মাসের শুরুর দিকে ৬ দশমিক ৬ মাত্রার ভূকম্পনে কেঁপে ওঠে দেশটি। দেশটির উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপের ৩৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

এর আগে গত বছরের ২১ নভেম্বর দেশটির পশ্চিম জাভা প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্প অনুভূত হয়। মাঝারি মাত্রার ভূমিকম্পটিতে ৩১০ জনের প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছিলেন বহু মানুষ।


এলএইচ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী