অভিবাসন আইন ভঙ্গ করায় ৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

অভিবাসন আইন ভঙ্গ করায় ৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ০৮:২৬:০৮ পূর্বাহ্ন

অভিবাসন আইন ভঙ্গ করায় ৩ বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ

ছবি: সংগৃহীত


অভিবাসন আইন ভঙ্গ করায় তিন বাংলাদেশিকে খুঁজছে মালয়েশিয়ার পুলিশ। সোমবার (৬ মে) দেশটির ইমিগ্রেশন বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে তাদের ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এরও আগে গত ৩০ জানুয়ারি এই তিন বাংলাদেশির ছবি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটি অভিবাসন বিভাগ। বিজ্ঞপ্তিতে তিন বাংলাদেশিকে ধরিয়ে দিতে মালয়েশিযার সাধারণ জনগণের সহযোগিতা চাওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইনের আওতায় আদালতে বিচারের উদ্দেশ্যে এদের তথ্য সরবরাহ করতে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে সন্ধান চায় কর্তৃপক্ষ। তিন বাংলাদেশি হলেন-শরিফুল ইসলাম, শরিফ ও মোহাম্মদ মামুনুর রশিদ।

এতে আরও বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সরাসরি তদন্তকারী অফিসার, ইমিগ্রেশনের সিনিয়র ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টিপিপিকে) নূর হাসলিন্দা বিনতি মো. প্যাডজিল, এনফোর্সমেন্ট ডিভিশন, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট হেডকোয়ার্টারে ০৩-৮৮৮০১৩৩৮/১৩৩০ নম্বরে অফিস চলাকালে ফোন দিয়ে জানানোর অনুরোধ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী