গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ৩ জাহাজে হুতিদের হামলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ৩ জাহাজে হুতিদের হামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৪:১৪:১০ পূর্বাহ্ন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ৩ জাহাজে হুতিদের হামলা


গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ভারত মহাসগার ও এডেন উপসাগরে অন্তত তিনটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। বৃহস্পতিবার (৯ মে) এমন দাবি করেছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে। খবর কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

সামরিক মুখপাত্রের দাবি, এডেন উপসাগরে এমএসসি দেগো ও এমএসসি গিনা এ দুটি জাহাজে ছোড়া হয়েছে ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন। পাশাপাশি, ভারত মহাসাগরেও একটি জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এমএসসি ভিট্টোরিয়া নামের জাহাজটি এডেন উপসাগরে পৌঁছালে আবারও সেটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। হুতির দাবি, সবক’টি জাহাজই ইসরায়েলের।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও আশপাশের এলাকায় অর্ধ শতাধিকের বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা। একমাত্র গাজায় ইসরায়েল যুদ্ধ বন্ধ করলেই লোহিত সাগরে হামলা বন্ধ করা হবে বলে জানিয়েছে গোষ্ঠীটি।


এলএইচ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী