ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৮
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৬:১৩:১৪ পূর্বাহ্ন

ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ৮

ছবি: সংগৃহীত


ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিলনাড়ুতে আতশবাজির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। 

বিস্ফোরণের এই ঘটনায় আরও অন্তত এক ডজন আহত হয়েছেন। বৃহস্পতিবার তামিলনাড়ু পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তামলিনাড়ুর শিবকাশীর কাছের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও এক ডজন মানুষ আহত হয়েছেন। আতশবাজি তৈরির ওই কারখানার বৈধ লাইসেন্স ছিল বলে জানিয়েছে পুলিশ।

তামিলনাড়ু পুলিশ বলেছে, কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতের আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত শিবকাশী। দেশটির আতশবাজি, দিয়াশলাই ও স্টেশনারি পণ্যের মোট উৎপাদনের সিংহভাগ হয় শিবকাশীতে।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী