ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানে আকস্মিক বন্যা ৬০ জনের মৃত্যু,বহু নিখোঁজ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানে আকস্মিক বন্যা ৬০ জনের মৃত্যু,বহু নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ১০:২৮:১৪ পূর্বাহ্ন

ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তানে আকস্মিক বন্যা ৬০ জনের মৃত্যু,বহু নিখোঁজ

ছবি: সংগৃহীত


ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে আফগানিস্তান। বন্যায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছে আরও শতাধিক, নিখোঁজ রয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার (১০ মে) এ তথ্য নিশ্চিত করেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি।

তিনি বলেন, যারা মারা গেছেন তারা দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের বোরকা জেলার বাসিন্দা। এছাড়াও সেখানে দুই শতাধিক মানুষ তাদের বাড়ির ভেতরে আটকা পড়েছেন।

টানা বৃষ্টির কারণে বাঘলান প্রদেশের পাঁচটির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে। অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তাদের জরুরি সহায়তা দরকার। দুর্গত এলাকায় সহায়তাকারী দল ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে রাতের বেলায় উদ্ধার কাজের উপযোগী আলোর ব্যবস্থা না থাকায় কাজ করা যাচ্ছে না।

মূলত গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি থেকে বন্যায় দেশটিতে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। সেনাবাহিনীসহ জরুরি কর্মীরা কাদা ও ধ্বংসস্তূপের নিচে সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের সন্ধান করছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা হেদায়তুল্লাহ হামদর্দ। তিনি আরও বলেন, ঘরবাড়ি হারিয়েছে এমন কিছু পরিবারকে তাঁবু, কম্বল এবং খাবার সরবরাহ করা হয়েছে।

বন্যায় কাবুলের সঙ্গে উত্তর আফগানিস্তানের সংযোগকারী প্রধান সড়কটিও বন্ধ হয়ে গেছে।

সুত্র : আল জাজিরা

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী