ভবন ধসের ৫ দিন পর একজনকে জীবিত উদ্ধার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ভবন ধসের ৫ দিন পর একজনকে জীবিত উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৪ ০৯:২৮:৪৮ পূর্বাহ্ন

ভবন ধসের ৫ দিন পর একজনকে জীবিত উদ্ধার

ছবি: সংগৃহীত


দক্ষিণ আফ্রিকায় ধসে পড়া ভবনের নিচ থেকে পাঁচদিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে) যখন ভবনের ভেতর থেকে তাকে বের করে নিয়ে আসা হয় তখন উদ্ধারকারী ও আশপাশের মানুষের মধ্যে ব্যাপক উল্লাস ও উদ্দীপনা দেখা যায়। এই ভবন ধসে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

গত সোমবার দক্ষিণাঞ্চলের শহর জর্জে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ে। ওই সময় ভবনটিতে ৮১ জন ব্যক্তি কাজ করছিলেন।

প্রাদেশিক গভর্নর অ্যালান উইন্ডে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “এটি একটি অলৌকিক ঘটনা যেটির প্রত্যাশা আমরা সবাই করছিলাম।”

ভবনটিতে চালানো উদ্ধার অভিযানের প্রধান কর্মকর্তা কলিন ডেইনার সাংবাদিকদের বলেছেন, “যখন একটি স্লাব সরানোর পর সেটির নিচে আমরা যাই, তখন একজনের চিৎকার শুনতে পাই। এরপর সঙ্গে সঙ্গে সব ধরনের ভারী কাজ বন্ধ করে দেই আমরা।”

তিনি আরও বলেছেন, “উদ্ধারকারীরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে এবং সে জবাব দেয়। সে আমাদের ইঙ্গিত দেয় তার পা আটকে আছে। এত লম্বা সময় পার হয়ে যাওয়ায় আমরা এ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। কিন্তু কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান শেষে আমরা তাকে উদ্ধার করি এবং হাসপাতালে নিয়ে যাই।”

ভবনটি ধসে পড়ার পর সেখান থেকে এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩৯ জন।

গত জুলাইয়ে ৪২ ইউনিটের এই ভবনটি নির্মাণের অনুমতি দেওয়া হয়। নির্মাণ কাজ চলার সময় কিভাবে এটি ধসে পড়ল এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী