রাশিয়ার আবাসিক ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

রাশিয়ার আবাসিক ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৪ ০৭:২৪:০০ পূর্বাহ্ন

রাশিয়ার আবাসিক ভবনে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৭

ছবি: সংগৃহীত


রাশিয়ার একটি আবাসিক ভবনে সোভিয়েত আমলের তৈরি ক্ষেণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত সাতজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের চালানো এই হামলাটিকে বর্তমানের সবেচেয়ে মারাত্মক হামলা হিসেবে বলা হচ্ছে। রুশ কর্মকর্তাদের মতে, হামলাটি তোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অ্যাডলার ও আরএম-৭০ ভ্যাম্পায়ার (এমএলআরএস) রকেট সিস্টেমের সমন্বয়ে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা।

ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ভবনটির অন্তত ১০ তলা ধসে পড়ছে। পরে, জরুরি পরিষেবাগুলো জীবিতদের উদ্ধার করতে এগিয়ে আসে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এটি আবাসিক ভবনে সন্ত্রাসী হামলা। স্থানীয় সময় ৮টা ৪০ মিনিটের দিকে এই হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১২টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পরে গুলি করে বিধ্বস্ত করা তোচকা-ইউ ক্ষেপণাস্ত্রের একটি টুকরো বেলগোরোদ শহরের আবাসিক ভবনে আঘাত হেনেছে।

রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত ও ১৭ জন আহত হয়েছে। বাকিরা এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। ইউক্রেন ও রাশিয়া উভয়ই দাবি করে তারা কখনো বেসামরিকদের লক্ষ্যবস্তু করে না। তবে উভয় পক্ষের যুদ্ধে অনেক বেসামরিক লোক নিহত হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, হামলাটি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হয়েছে। এতে ইউক্রেন ও তার সমর্থক, বিশেষ করে বলতে গেলে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের অপরাধ প্রবণতার প্রমাণ।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী