বৃদ্ধের দেওয়া আগুনে পুড়ে তিন সমকামী নারীর মৃত্যু
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বৃদ্ধের দেওয়া আগুনে পুড়ে তিন সমকামী নারীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ১১:০৫:১৫ পূর্বাহ্ন

বৃদ্ধের দেওয়া আগুনে পুড়ে তিন সমকামী নারীর মৃত্যু

ছবি: সংগৃহীত


আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি বোর্ডিংয়ে এক বৃদ্ধের দেওয়া আগুনে পুড়ে তিন সমকামী নারীর মৃত্যু হয়েছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম বুয়েন্স আয়ার্স হেরাল্ড জানিয়েছে, গত ৬ মে ওই বৃদ্ধ সমকামী নারীদের বোর্ডিং রুমে একটি মোলোটোভ ককটেল ছোড়েন।

ওই সময় পামেলা ফাবিয়ানা কোবাস নামের এক নারী তাৎক্ষণিকভাবে প্রাণ হারান। তার সমকামী সঙ্গী মার্সেডেস রোক্সানা ফিগুয়েরোয়া দুই দিন পর অঙ্গপতঙ্গ বিকল হয়ে মারা যান। আর তৃতীয় নারী আন্দ্রেয়া আমারত্নে গত ১২ মে মৃত্যুবরণ করেন। অগ্নিকাণ্ডে আহত চতুর্থ নারী ৪৯ বছর বয়সী সোফিয়া ক্যাসট্রোরিগলোস এখনো হাসপাতালে আছেন। তবে তিনি বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

জুস্তো ফার্নান্দো বারিয়োন্তোস নামের ৬২ বছর বয়সী এক বৃদ্ধ ওই সমকামী নারীদের ওপর হামলা চালান। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, দাহ্যপদার্থে চোবানো একটি ন্যাকড়া তিনি ওই নারীদের রুমে ছুড়ে মারেন। এরপর সেখানে আগুন ধরে যায়। ওইদিন রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে ওই সময় তিনি আহত ছিলেন। ফলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই নারীরা সমকামী হওয়ায় হামলাকারী বৃদ্ধ তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন এবং আগেও তাদের একাধিকবার হুমকি দিয়েছিলেন।

ধর্মীয়ভাবে সমকামিতা একটি জঘন্য অপরাধ। ফলে বেশিরভাগ দেশেই এটি নিষিদ্ধ রয়েছে। তবে ২০১০ সালে আর্জেন্টিনায় এটিকে বৈধতা দেওয়া হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী