ইমরান খানের ছবি ফাঁস, তদন্তের নির্দেশ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ইমরান খানের ছবি ফাঁস, তদন্তের নির্দেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৪ ০৭:৪৩:০১ পূর্বাহ্ন

ইমরান খানের ছবি ফাঁস, তদন্তের নির্দেশ

ছবি: সংগৃহীত


পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি ছবি প্রকাশ করার পর তা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এমনকি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ছবিটি ফাঁস হওয়ার পর তদন্ত শুরু করেছেন আদালত। সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

পিটিআই প্রতিষ্ঠাতা আজ (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি) একটি মামলার শুনানির জন্য আদালতের পাঁচ সদস্যের বেঞ্চের সামনে হাজির হন। এ সময় তার একটি ছবি তোলা হয়। ছবিটি পরে সোশ্যাল মিডিয়ায় ফাঁস করা হয়। পিটিআই থেকেও ছবিটি প্রকাশ করা হয়।

পাঁচ সদস্যের বেঞ্চে পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা, বিচারপতি আমিনুদ্দিন খান, বিচারপতি জামাল খান মান্দোখাইল, বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি হাসান আজহার রিজভি ছিলেন।

বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বছর তোশাখানা মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। এরপর এই প্রথম শুনানির জন্য সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন (ভিডিও কনফারেন্সে) ইমরান খান।

পিটিআই নেতারা মামলার কার্যক্রমের সরাসরি সম্প্রচার পুনরায় শুরু করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। সূত্র জানিয়েছে, ছবি ফাঁসের বিষয়টি তদন্ত করছে সুপ্রিম কোর্ট। আদালতের বিধি লঙ্ঘন করে ছবি ফাঁস করা হয়েছে। তাই এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে এবং ছবিটি ধারণকারী ব্যক্তিকে সনাক্ত করার জন্য নির্দেশ জারি করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী