মুক্তি পেল অনুরাধা-আসিফের চিরদিনের জীবন সঙ্গিনী গান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

মুক্তি পেল অনুরাধা-আসিফের চিরদিনের জীবন সঙ্গিনী গান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৮:১৪:১৫ পূর্বাহ্ন

মুক্তি পেল অনুরাধা-আসিফের চিরদিনের জীবন সঙ্গিনী গান

ছবি: সংগৃহীত


মুক্তি পেয়েছে উপমহাদেশের নন্দিত শিল্পী অনুরাধা পাড়োয়াল ও আসিফ আকবরের যৌথ গান ‘চিরদিনের জীবন সঙ্গিনী’। এটি আসিফ-অনুরাধার প্রথম দ্বৈত আয়োজন। এরই মধ্যে একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মসহ দুই শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

এর আগে ১৫ মে আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্স থেকে গানটি প্রকাশ করা হয়।
‘চিরদিনের জীবন সঙ্গিনী’-এর গীতিকথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সাবাহ বশির ও শিল্পী আসিফ নিজে। প্রযোজনা করেছে ফরাসি প্রতিষ্ঠান বিলিভ আর্টিস্ট সার্ভিসেস।


এ বিষয়ে আসিফ বলেন, ‘যে বয়সে মানুষ গান থেকে সরে যায়, সে বয়সে আমি বলিউডে গান শুরু করেছি। আমার ডেডিকেশন লেভেল আলাদা। আমি যখন কাজ করি, সিরিয়াসলি করি। মিউজিক্যাল জার্নিতে প্রত্যেকটা সফলতা আমার জন্য জরুরি। অতীতে যা হয়েছে ভবিষ্যতে যা হবে সেগুলো আমাকে আরো সামনের দিকে নিয়ে যাবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী