ভারতে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ভারতে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৯:৫২:৫৭ পূর্বাহ্ন

ভারতে গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের রাজকোটে একটি গেমিং জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান চলছে। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভার্গব বলেছেন, ‌‌‌‌উদ্ধার অভিযান চলছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা যতটা সম্ভব মৃতদেহ উদ্ধারের চেষ্টা করছি। এখন পর্যন্ত প্রায় ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর এসব মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনা তদন্ত করা হবে। গেমিং জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি। আমরা অবহেলা ও প্রাণহানির ঘটনায় একটি মামলা দায়ের করবো।

মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেছেন, রাজকোটের গেম জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ আমি নিশ্চিত করতে পারছি না। এটি তদন্তের বিষয়। উদ্ধারকাজ চলছে এবং কয়েকটি দমকল ইউনিট মোতায়েন করা হয়েছে। কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়ে আলোচনার জন্য আমরা ফায়ার ব্রিগেডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।

গুজরাটের ফায়ার বিভাগের এক কর্মকর্তা দেশটির বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভানোর চেষ্টা চলছে। আমরা নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে এখনও কোনও তথ্য পাইনি। আমরা অস্থায়ী অবকাঠামো ভেঙে পড়ায় অগ্নিনির্বাপণ অভিযানে সমস্যার মুখোমুখি হচ্ছি।

আনন্দবাজার বলছে, সন্ধ্যায় যখন গেমিং জোনের ভেতরে অনেকেই খেলতে ব্যস্ত, তখন আচমকাই আগুন লাগে সেখানে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় টিআরপি গেমিং জোন।

এম সি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী