হজের শেষ মুহূর্তের প্রস্তুতি, ওঠানো হলো কাবার গিলাফ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

হজের শেষ মুহূর্তের প্রস্তুতি, ওঠানো হলো কাবার গিলাফ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন

হজের শেষ মুহূর্তের প্রস্তুতি, ওঠানো হলো কাবার গিলাফ

ছবি: সংগৃহীত


পবিত্র হজের মৌসুম চলে এসেছে। সৌদিতে চলছে হজের শেষ মুহূর্তের প্রস্তুতি। এর অংশ হিসেবে পবিত্র কাবা শরীফের নিচের অংশটি উপরে ওঠানো হয়েছে। এটি প্রতি বছরই করা হয়।

গত বুধবার (২২ মে) দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষ গিলাফ ওঠানোর কাজটি সম্পন্ন করেছে। যেই অংশ থেকে গিলাফটি ওঠানো হয়েছে সেই অংশটি সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

হজের সময় কাবা শরীফে একসঙ্গে লাখ লাখ মানুষের সমাগম ঘটে। এই মানুষ যেন গিলাফটিতে স্পর্শ করতে না পারেন সেটি নিশ্চিতের জন্যই এটি উপরে ওঠানো হয়। কারণ এত সংখ্যক মানুষ গিলাফে স্পর্শ করলে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে।

কাবার গিলাফটি ওঠানোর কাজটি করেছেন সৌদির ৩৬ জন বিশেষজ্ঞ। এতে ব্যবহার করা হয় ১০টি ক্রেন।

কাজটি বেশ জটিল। প্রথমে গিলাফের নিচের অংশটি খোলা এবং আলাদা করা হয়। এরপর খোলা হয় উপরের রশি। পরে নিচের অংশটি উপরের দিকে টেনে নেওয়া হয়। সবশেষে সাদা কাপড়ে নিচের অংশটি মুড়িয়ে দেওয়া হয়।

সূত্র: গালফ নিউজ

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী