সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৪ ১২:১৭:৩৮ অপরাহ্ন

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে সৌদি আরবের রিয়াদ শহরের একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যান। 

সাবেক ইউপি চেয়ারম্যান মো. সেলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগমোহনপুর হাজী বাড়ির সাত্তার মিয়ার ছেলে সাফিকুল মিয়া (৩২) ও একই এলাকার বাওয়াল বাড়ির আওয়াল মিয়ার ছেলে মোজাহিদ (২৬)।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাফিকুল মিয়া সাত বছর আগে কাতার যান। বছর দুয়েক আগে দেশে আসেন। দু’সপ্তাহ আগে সাফিকুল সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। আর মোজাহিদ আড়াই বছর আগে রিয়াদে যান। একই এলাকার হওয়ায় মোজাহিদ ও সাফিকুল রিয়াদ শহরের ইশারা ডাইরেক্টর এলাকায় একসঙ্গে থাকতেন। কাজও একসঙ্গে করতেন। রোববার রিয়াদ শহরে একটি ভবনে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুইজন একসঙ্গে মারা যান।

নিহত সাফিকুলের মামাতো ভাই রুবেল আহমেদ বলেন, শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। এখন পরিবারটির কী হবে?

আগানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম আহমেদ বলেন, একই গ্রামের দুই যুবকের মৃত্যুর ঘটনায় পুরো ভৈরবে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানরা বিদেশে পাড়ি জমায়। একটি দুর্ঘটনায় দুটি পরিবার আজ সন্তানহারা। দুইটি পরিবারেরই উপার্জনকারী ছিল তারা। মরদেহ দুটি যেন ঠিকভাবে দেশে আনতে পারে সেজন্য নিহতের পরিবারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

জেবি/এইচএবি/এসএইচটি



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী