জেনে নিন হজের নতুন প্যাকেজ সম্পর্কে
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

জেনে নিন হজের নতুন প্যাকেজ সম্পর্কে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৫/২০২৪ ০১:৪৪:৫৭ পূর্বাহ্ন

জেনে নিন হজের নতুন প্যাকেজ সম্পর্কে


হজের নতুন দুটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সোমবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা করা প্যাকেজ দুটির মধ্যে প্রথম প্যাকেজে  মক্কায় সুসজ্জিত আবাসিক ভবনে কম খরচে থাকার সুযোগ রাখা হয়েছে। এই প্যাকেজের আওতায় হজযাত্রীরা আল-তারবিয়ার দিন থেকে আরাফা, আল-নাহর ও আল-তাশরীক দিবসে মিনা, মুজদালিফা এবং আরাফাতের পবিত্র স্থানগুলোতে পরিবহনসহ অন্যান্য মৌলিক সেবা পাবেন। প্যাকেজটির দাম নির্ধারণ করা হয়েছে সৌদি আরবের মুদ্রায়  ৪ হাজার রিয়াল।

প্যাকেজটিতে মিনায় হজযাত্রীদের থাকার ব্যবস্থা নেই। তবে হজের আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে হজের দিনগুলোতে হজযাত্রীদের মিনায় রাতের একটি অংশ থাকার জন্য পরিবহনের ব্যবস্থা করা হবে। পরিবহন মূল্য মক্কায় হজযাত্রীদের আবাসস্থলের উপর নির্ভর করে।

অন্য আরেকটি প্যাকেজে মিনায় নবনির্মিত কিদানা আল ওয়াদি টাওয়ারে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। এই প্যাকেজের দাম শুরু ১৩ হাজার রিয়াল থেকে।

এই প্যাকেজের আওতায় হজের দিনগুলোতে হজযাত্রীরা আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত বাসে যাতায়াত করতে পারবেন। এছাড়াও এতে বিভিন্ন ধরনের খাবার, ঠান্ডা এবং গরম পানীয় এবং আরাফাতে সুসজ্জিত ক্যাম্পের পাশাপাশি মুজদালিফাতে রাত্রিযাপনের সুযোগ সুবিধা রয়েছে।

সৌদির স্থানীয় ও প্রবাসীদের জন্য এই প্যাকেজ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এলএইচ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী