পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ১০:৫১:৩৫ পূর্বাহ্ন

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮

ছবি: সংগৃহীত


পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে শিশু-নারীসহ অন্তত ২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে বাসটি যাত্রা করছিল। বুধবার ভোর ৪টার দিকে প্রায় ৭৫০ কিলোমিটার উত্তরে একটি পার্বত্য অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। ওয়াশুক জেলার একজন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা নুরুল্লাহ এসসাজাই আলজাজিরাকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, বাসটিতে ৫৪ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে তিনজন শিশু ও তিনজন নারী। 

তিনি বলেন, বেঁচে যাওয়া যাত্রীদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আঘাতপ্রাপ্ত আট থেকে ১০ জন রোগীকে হেলিকপ্টারে করে কোয়েটায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বাকিদের খুজদারের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হবে।’

ওয়াশুকের একজন সরকারি কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেছেন, ‘বাসটি একটি সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন।’ এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি কতর্ৃপক্ষকে আহতদের সহায্য করার নির্দেশ দিয়েছেন।   চলতি মাসের শুরুর দিকে দেশটির উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছিল।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী