ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি ভিসা চালু করবে
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি ভিসা চালু করবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ০৪:০৫:২৪ পূর্বাহ্ন

ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি ভিসা চালু করবে

ছবি: সংগৃহীত


বাংলাদেশি নাগরিকদের জন্য আংশিকভাবে ভিসা চালু কর‌বে ওমান। দেশ‌টি ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু কর‌তে পা‌রে।

স্থানীয় সময় বুধবার (২৯ মে ) টাইমস অব ওমান এক প্রতি‌বেদ‌নে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হককে উদ্ধৃতি দি‌য়ে প্রতি‌বেদ‌নে বলা হ‌য়ে‌ছে, ওমান সরকার ১২টি ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করবে। 

১২টি ক্যাটাগরির মধ্যে রয়েছে-ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিজিট ভিসা, চি‌কিৎসক ভিসা, প্রকৌশলী ভিসা, নার্স ভিসা, শিক্ষক ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিসিয়াল ভিসা।

গত বছ‌রের ন‌ভেম্বর থে‌কে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত ক‌রে ওমান। অবশ্য ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জা‌নি‌য়ে‌ছিল, ভিসা দান ব‌ন্ধের প্রক্রিয়া‌টি স্থায়ী নয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী