৫৫ হাজার হজযাত্রী সৌদি পৌঁছলেন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

৫৫ হাজার হজযাত্রী সৌদি পৌঁছলেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৪ ১১:৩৬:০৬ পূর্বাহ্ন

৫৫ হাজার হজযাত্রী সৌদি পৌঁছলেন

ছবি: সংগৃহীত


পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছছেন ৫৫ হাজার ১১৬ জন বাংলাদেশি। মোট ১৪১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেন। রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। 

বুলেটিনের তথ্য মতে, সৌদি আরবে পেঁৗছা হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৩৬৯ জন। এদিকে সৌদি আরবে মক্কা ও মদিনায় এখন পর্যন্ত ৯ জন পুরুষ হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে সাতজন মক্কায় এবং দুজন মদিনায় মারা যান। সর্বশেষ গত ৩১ মে মো. নুরুল আলম নামে একজন মারা যান। তঁার বাড়ি কক্সবাজার জেলার রামুতে। 

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৮০ হাজার ৬৯৫ জন। চঁাদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। 

গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী