মার্কিন প্রতিনিধি পরিষদে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস!
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

মার্কিন প্রতিনিধি পরিষদে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৪ ০৩:২২:৪৯ পূর্বাহ্ন

মার্কিন প্রতিনিধি পরিষদে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিল পাস!


আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা বিষয়ক একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৪ জুন) মার্কিন প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়।

আইসিসির প্রসিকিউটর করিম খান সম্প্রতি গাজা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আহ্বান জানান। বুধবার (৫ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ কারণেই আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রস্তাবটি ২৪৭/১৫৫ ভোটে পাস হয়েছে। রিপাবলিকানদের উপস্থাপন করা বিলটিকে ৪২ জন ডেমোক্র্যাট সমর্থন জানিয়েছিলেন। কোনও রিপাবলিকানই ‘না’ ভোট দেননি। তবে দুই জন ভোটদানে বিরত ছিলেন। 

প্রতিবেদন মতে, বিলটিকে আইনে পরিণত করার পরিকল্পনা না থাকলেও, আন্তর্জাতিক মহলের সমালোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ইসরাইলের প্রতি অব্যাহত সমর্থনকেই প্রকাশ করেছে। 

গত মাসে আইসিসির গ্রেফতারি পরোয়ানা সিদ্ধান্তের সমালোচনা করেছিল হোয়াইট হাউস। 

বিলটিতে যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলসহ আইসিসির সদস্য নয় এমন মার্কিন মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে যদি আইসিসিতে মামলা হয়, তবে সেসব সম্ভাব্য মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। 

জানা গেছে, নিষেধাজ্ঞা আরোপ করা হলে আইসিসির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সম্মুখীন হবেন। তাদের মার্কিন ভিসাও প্রত্যাহার হবে। এমনকি যুক্তরাষ্ট্রে থাকা তাদের সম্পত্তির লেনদেন সীমিত করা করার প্রস্তাবও রাখা হয়েছে বিলে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
সিলেটে হা*মের উপসর্গে আরও ৩ শিশুর মৃ*ত্যু
গোয়াইনঘাটে যুবদল নেতা খু*ন
সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল শাবিপ্রবি শিক্ষার্থী সাদমানের
জগন্নাথপুরে ৩৫ বছর ধরে কবরের ওপর বসবাস বৃদ্ধের
দরিদ্র মেধাবীদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনায় সহায়তা দেবে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী