লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে হাজারো মানুষের ঢল
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে হাজারো মানুষের ঢল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১১:২২:২৬ পূর্বাহ্ন

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে হাজারো মানুষের ঢল

ছবি: সংগৃহীত


ফিলিস্তিনপন্থী হাজার হাজার মানুষ শনিবার লন্ডনে বিক্ষোভ-সমাবেশ করেছে। গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধবিধ্বস্ত এ অঞ্চলের জন্য আরও সাহায্যের দাবিতে যুক্তরাজ্যের রাজধানীতে এটি ছিল সর্বশেষ বিক্ষোভ-সমাবেশ। খবর এএফপি’র।

ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত এ বিক্ষোভ-সমাবেশ শহরের কেন্দ্রস্থলে রাসেল স্কোয়ারে শুরু হয় ও পরে তারা মধ্য দুপুরের সমাবেশের জন্য ট্রাফালগার স্কোয়ারে যায়।

এদিকে ইসরায়েলকে সমর্থন জানিয়ে অল্প সংখ্যক বিক্ষোভকারী সেখানে পাল্টা বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় পুলিশ সদস্যরা দুই সমাবেশের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের পৃথক করে রাখে।

৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় ব্যাপক অভিযান শুরু করার পর থেকে লন্ডনে বারবার বড় আকারের ফিলিস্তিনপন্থী বিক্ষোভ করতে দেখা যায়।

এম সি



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী