পবিত্র কাবা শরীফে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা (ভিডিও)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

পবিত্র কাবা শরীফে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা (ভিডিও)

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৪/২০২৪ ০৮:০৩:০৮ পূর্বাহ্ন

পবিত্র কাবা শরীফে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা (ভিডিও)

ছবি: সংগৃহীত


ইসলামের পবিত্র ভূমি কাবা শরীফে মঙ্গলবার (২ এপ্রিল) সকালে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছিল। কাবার আশপাশ ও সেখানকার আকাশ আজ সকালে নীল আকার ধারণ করেছিল। যা দেখে চোখ জুড়িয়েছে সেখানে উপস্থিত মুসল্লিদের।

কাবাভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে সকালের স্নিগ্ধতায় অপূর্ব রূপ ধারণ করেছে কাবা ও আশপাশের অঞ্চল। অন্য সময় কাবা লোকে লোকারণ্য থাকলেও; সকাল বেলা এটি প্রায় খালি ছিল। ওই সময় সেখানে অনেককে বসে থাকতে দেখা যাচ্ছিল। যা মনে হচ্ছে, তারা হয়ত পবিত্র কোরআন শরীফ পাঠ করছিলেন।

সকালে এমন সুন্দর দৃশ্যের পর কাবা ও আশপাশে বৃষ্টি ঝরে। তবে বৃষ্টিও মুসল্লিদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। হাজার হাজার মুসল্লি রমজানের অন্যান্য দিনের মতো কাবায় এসে ভিড় করেন।

গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে চলে এসেছে। রমজানের শুরু থেকেই কাবাতে প্রতিদিন লাখ লাখ মানুষ নামাজ ও ওমরাহ করতে এসেছেন।

রমজানের প্রথম ১৫ দিনে কাবায় অন্তত ৮০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছিলেন। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এ সংখ্যা আরও বেড়েছে। কাবা শরীফ ছাড়াও মদিনার মসজিদে নববীতেও রমজানে সাধারণ মুসল্লিদের ঢল নামে। সৌদির বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয় রমজানের প্রথম ১৫ দিনে মসজিদে নববীতে দেড় কোটি মুসল্লির সমাগম হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী