মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশী অভিবাসী আটক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশী অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৩:৫৬:২১ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশী অভিবাসী আটক

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশী অভিবাসী আটক।


মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশীসহ ৫৬৭ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের বাংসারের আবদুল্লাহ হুকুমের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ ভ্রমণ নথি না থাকাসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়।

কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের পরিচালক সামসুল বদরীন মহসিন এক বিবৃতিতে জানিয়েছেন, বিদেশীদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ জন কর্মকর্তা-কর্মচারী ১৪ তলা ভবনের ১২৫টি বাসায় পরিদর্শন করেন।

তিনি জানান, অভিযানে মোট ১ হাজার বিদেশীকে চেক করে ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়ে। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশী (২৫২), নেপাল (১৬৩), মিয়ানমার (৭৫), ইন্দোনেশিয়া (৭২), ফিলিপাইন (৪) ও ভারতের (১) নাগরিক রয়েছে।

সামসুল বলেন, আটককৃতদের অনেকেই সামাজিক ভিজিট পাস ব্যবহার করে দেশটিতে প্রবেশের পর ওই আবাসিক ভবনের আশপাশের এলাকায় কাজ করছেন। অভিযান চলাকালে একজন ব্যক্তি দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।

অবৈধ অভিবাসীদের কাছে বাসা ভাড়া দেয়ার কারণে বাড়ির মালিকদের খুঁজে বের করার জন্য তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান