ইমরান খানের মনোনয়ন বাতিল
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ইমরান খানের মনোনয়ন বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/১২/২০২৩ ০৭:৪৩:১৬ পূর্বাহ্ন

ইমরান খানের মনোনয়ন বাতিল

ছবি: সংগৃহীত


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার দাখিল করা মনোনয়নপত্র শনিবার বাতিল করা হয়েছে বলে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ বলছে, আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সাবেক এই প্রধানমন্ত্রী জাতীয় আইনপরিষদের দুটি আসন— এনএ-১২২ (লাহোর) ও এনএ-৮৯ (মিয়ানওয়ালি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শনিবার নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে। 

সাবেক এই প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিলের কারণ জানিয়ে রিটার্নিং অফিসার (আরও) বলেছেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আদালত দোষী সাব্যস্ত করেছেন।

পাকিস্তানের ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা মিয়ান নাসির ইমরান খানের মনোনয়নের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনকারী এবং প্রস্তাবক এনএ-১২২ আসনের অন্তর্ভুক্ত নন; যা আইনত এই আসনের হওয়া বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, এনএ-১২২ আসন থেকে কাগজপত্র জমা দিয়েছেন ইমরান খান। কিন্তু তিনি একজন দণ্ডিত ব্যক্তি। তাই নির্বাচনে অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, পাকিস্তানের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় শনিবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৩ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে এবং ১০ জানুয়ারির মধ্যে এসব আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশটির নির্বাচন কমিশন।

যাচাই বাছাই এবং আপিলের শুনানি শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা ১১ জানুয়ারি প্রকাশ করবে ইসিপি। একদিন পর অর্থাৎ ১৩ জানুয়ারি নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান