পাইলটের ভুলে জমে যাওয়া নদীতে নামল বিমান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

পাইলটের ভুলে জমে যাওয়া নদীতে নামল বিমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/১২/২০২৩ ১২:৫২:৪৭ অপরাহ্ন

পাইলটের ভুলে জমে যাওয়া নদীতে নামল বিমান

ছবি: সংগৃহীত


পাইলটের ভুলে জমে যাওয়া বরফঢাকা নদীতে অবতরণ করেছে রাশিয়ার সোভিয়েত আমলের একটি এন-২৪ বিমান। গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটিতে ৩০ জন যাত্রী ছিলেন।

পোলার এয়ারলাইন্সের এ বিমানটির ইয়াকুতিয়া প্রদেশের জায়ারাঙ্কা বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু পাইলট ভুলক্রমে বিমানটি বিমানবন্দরের রানওয়ের বদলে পাশের বরফে ঢাকা নদীতে নামিয়ে দেন। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদেই সেখানে অবতরণ করে।

এ ব্যাপারে পূর্ব সাইবেরিয়া পরিবহণ বিভাগের প্রসিকিউটরের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছে পাইলটের ভুলে।’

প্রসিকিউটরের অফিসের পক্ষ থেকে বিমানটির একটি ছবি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে সাদা বরফের ওপর মাঝারি আকৃতির বিমানটি দাঁড়িয়ে আছে। বিমানের চাকার চাপের কারণে বরফে স্পষ্ট দাগ দেখা যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম ইজভেস্তিয়াও একটি ছবি প্রকাশ করেছে, এতে দেখা যাচ্ছে নদীর ওপর দাঁড়ানো বিমান থেকে যাত্রীরা নেমে আসছেন।

নদীতে বিমান অবতরণ করার ঘটনা ছড়িয়ে পড়ার পর এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে পোলার এয়ারলাইন্স। এতে তারা বলেছে, ‘একটি এন-২৪ বিমান জায়ারাঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

এম সি



শীর্ষ সংবাদ:

সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান