সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৪ ১২:০২:৪৭ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত


সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি প্রবাসী চট্টগ্রামের একই পরিবারের মা ও মেয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতরা হলেন, নুর জাহান (৪৭) ও তার শিশুকন্যা আমিরাহ জাহান (১৩)। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া এলাকায়।

নিহতরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আলমের পরিবারের সদস্য। নিহত নুর জাহান ব্যবসায়ী নূরুল আলমের ছোটভাই আবু তাহেরের স্ত্রী ও মেয়ে আমিনা। তারা সপরিবারে আবুধাবিতে বসবাস করেন।

জানা যায়, নুরুল আলম তার পরিবারের ১৩ জন সদস্যসহ দুটি গাড়ি নিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করার জন্য আমিরাত হতে রওনা দেন গত ৩১ ডিসেম্বর। সৌদি যাওয়ার পথে দুটি গাড়ির একটি চালাচ্ছিলেন নুরুল আলমের বড় মেয়ে রুপসা। ওই গাড়িতে যাত্রী ছিলেন মোট সাতজন। বিকেল ৫টার সময় রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে হঠাৎ রুপসার গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হোন ওই যাত্রীরা।

পরে আহতদের সবাইকে সৌদিয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আলমের ছোট ভাই আবু তাহেরের স্ত্রী নুর জাহান (৪৭) ও মেয়ে আমিরার (১৩) মৃত্যু হয়। নিহত আমিরা আমিরাতের আবুধাবি শেখ খলিফা বিন যায়েদ ইসলামীয়া স্কুল ও কলেজের সপ্তম ক্লাসের ছাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, আমিরাতের কমিউনিটি নেতা নাছির তালুকদার। তিনি  নুরুল আলমের সঙ্গে ফোনে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে নিহতদের সৌদি আরবে দাফন করা হবে বলেও জানান তিনি। এই ব্যাপারে সৌদিয়া দূতাবাসের কর্মকর্তা মেহেদী হাসানের সঙ্গেও যোগাযোগ হয়েছে বলে জানান তারা।

এম সি



শীর্ষ সংবাদ:

সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব করতে চাই: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ৭৩ বার্কি নৌকা ধ্বং/স, সাড়ে ৮ হাজার ঘনফুট বালু নিলামে বিক্রি
৪২ ওয়ার্ডের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনা হবে: সিসিক প্রশাসক
ধর্মীয় উৎসব আয়োজনে সব সম্প্রদায়ের পাশে থাকবে সিটি করপোরেশন: প্রশাসক
নির্বাচন সামনে রেখে ‘অপারেশন ক্লিনহার্ট’ অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনগরে পাঁচ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, দু/র্ভোগে ১২ গ্রামের মানুষ
মাধবপুরে সরকারি গাছ কা/টার অ/ভিযোগ অধ্যক্ষের বি/রুদ্ধে
সিলেটে হা/মের প্র/কোপে হাসপাতালে আরও শতাধিক
সবাইকে কাঁদিয়ে চলে গেছে খুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ
সালাহউদ্দিন আহমেদের জানাজায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান