সংগৃহিত
বিয়ানীবাজারের সীমান্তবর্তী পূর্ব মুড়িয়া এলাকায় দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে একটি কলেজের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার সকালে সর্বসাধারণের উপস্থিতিতে এ কাজের শুভ সূচনা হয়, যা এলাকায় আনন্দের সঞ্চার করেছে। এর আগে ২ মার্চ সিলেট শিক্ষা বোর্ড কলেজটি স্থাপনের অনুমোদন দেয়।
উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এই এলাকায় উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের, বিশেষ করে অসচ্ছল ও নারী শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়দের উদ্যোগে এ কলেজ স্থাপনের কাজ শুরু হওয়ায় সেই সংকট কাটার আশা দেখা দিয়েছে।
এ উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের আর্থিক সহায়তা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। নির্মাণ কাজ দ্রুত শেষ করে শিগগিরই পাঠদান শুরু হবে-এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




