স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও জনমুখী করতে হবে: সিসিক প্রশাসক
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ PM

স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও জনমুখী করতে হবে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ১০:০৪:৩৫ PM

স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও জনমুখী করতে হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। এ প্রত্যাশা পূরণে এসব প্রতিষ্ঠানকে আরও জনমুখী ও সেবামুখী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) সকালে নগরের নয়াসড়কের একটি হোটেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’ (এলজিসিআরআরপি) এর ‘ফিডব্যাক অন লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভার কার্যক্রম জনগণের করের অর্থে পরিচালিত হয়। তাই জনকল্যাণ নিশ্চিত করাই এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি আরও বলেন, এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নাগরিকদের সেবা প্রদান যেমন কর্তৃপক্ষের দায়িত্ব, তেমনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। সময়মতো কর পরিশোধ না হলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয় উল্লেখ করে তিনি সবাইকে নিয়মিত কর দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মো. জিললুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এলজিইডি সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন চৌধুরী এবং সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর।

উল্লেখ্য, এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (এলপিপি) প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে গঠিত এলপিপি প্রিপারেশন টিমের সদস্যরা খসড়া পরিকল্পনা পর্যালোচনার জন্য এই কর্মশালায় অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তার বি*রুদ্ধে আদালত অ*বমাননার রু*ল
পর্যটন ও পরিবেশ বাঁচাতে সিলেটের ৭ এলাকা ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার পথে
স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও জনমুখী করতে হবে: সিসিক প্রশাসক
একদিনে সিলেট বিভাগে ব*জ্রপাতে ৫ জনের মৃ*ত্যু , দেশজুড়ে নিহ*ত অন্তত ৯ জন
কদমতলীতে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের সংঘ*র্ষ, আহ*ত ৪
গোয়াইনঘাটে রেকর্ডীয় জমি বালু মহালে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মা ন ব ব ন্ধ ন
বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে চা উৎপাদন
সিলেটে সন্ধ্যার মধ্যে কা*লবৈশাখীর শ*ঙ্কা
সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
বড়লেখায় কালবৈশাখী ঝ*ড়ে ব্যাপক ক্ষ*য়ক্ষতি, বিদ্যুৎ সরবরাহে বি*ঘ্নিত