সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৩৫)। তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার দক্ষিণ বালী গ্রামের মৃত মো. আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, এসআই (নিরস্ত্র) মো. সোলায়মান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ কাষ্টঘর রোডের গাজী বুরহান উদ্দিন (রহঃ) নামক মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




