যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৬ ০৮:৪৫:২২ অপরাহ্ন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

ছবি:সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় জগন্নাথপুর বাজারের মাহিমা পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশিম ডালিম। সভা সঞ্চালনা করেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন।

সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, জাকির হোসেন, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত ও মোহাম্মদ আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য আবুল হাসনাত আমির, আব্দুল হক কামালী, আল আমিন, রুহেল চৌধুরী ও আনিসুর রহমান আবু।

বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ ও সহসভাপতি সালে আহমদ; পাটলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রুপন মিয়া, জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল ইসলাম নুরুল ও যুগ্ম সাধারণ সম্পাদক রিপন রাজ; মিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফকরুল ইসলাম, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল খান ও সহসভাপতি ইশ্বাদ মিয়া।

এ ছাড়া চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নাজিমুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন ও জ্যেষ্ঠ সহসভাপতি তোতা মিয়া; রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক; সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান ও যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়া; আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান; পাইলগাঁও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফরুক আহমেদ ও রুপন আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আগামী ২৮ অক্টোবর জগন্নাথপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সফল করতে উপজেলা যুবদল এবং এর আওতাধীন সব ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।

তালিকাভুক্ত নামগুলো সংক্ষিপ্ত করুনখবরটি আরও সংক্ষিপ্ত করুন

জৈন্তা বার্তা/ ওয়াদুদ