ছবি:সংগৃহীত
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সংরক্ষণ এবং নদ-নদী রক্ষায় কাজ করা সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার প্রথম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রুবেল মিয়া ভূইয়াকে সভাপতি ও এম শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় জগন্নাথপুর উপজেলার সাত ভাই রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিটির আহ্বায়ক রুবেল মিয়া ভূইয়ার সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহসভাপতি ওবায়দুল মুন্সী ও শাহ্ কামাল।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধি, সচেতন নাগরিক ও পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহসভাপতি: শাহাজাহান মিয়া, হুমায়ুন কবীর চৌধুরী, জুনেদ আহমদ ভূইয়া, কাইয়ূম আহমদ, আলী আকবর ও মতিউর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক: শাহিনুর রহমান।
সাংগঠনিক সম্পাদক: রায়হান মেহেদী ও রিয়াজ উদ্দিন।
অর্থ সম্পাদক: আফাজ্জল আহমদ।
বাঁধবিষয়ক সম্পাদক: সাজা চৌধুরী ও সেজুল মিয়া।
দপ্তর সম্পাদক: জাবেদ নুর।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: তৈয়বুর রহমান।
শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক: রোকন আহমদ।
তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক: ইমদাদুল হক মিলন।
আইন, নারী ও শিশুবিষয়ক সম্পাদক: রুমন আহমদ।
দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক: মজিদ আলী।
বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক: রেজু চৌধুরী।
নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক: সুয়েব আহমদ।
হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক: আবুল কালাম।
মিডিয়া ও যোগাযোগবিষয়ক সম্পাদক: আল আমিন হোসেন রাব্বি।
নির্বাহী সদস্য: আমিনুল ইসলাম, আলী ইমরান, শেখ আল আমিন, রুবেল আহমদ ও এম নুর আলম।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি হাওর, নদ-নদী ও পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




