ছবি:সংগৃহীত
সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃহত্তর মাসুক বাজারের উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ মাগরিব বাজার প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
এলাকার বিশিষ্ট মুরব্বি সাদ খানের সভাপতিত্বে এবং সার্ভেয়ার রফিক আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সাবেক ইউপি সদস্য আব্দুল জাহির, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সাবেক ইউপি সদস্য আজম আলী, সমাজসেবী জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ, বিশিষ্ট মুরব্বি আক্রম আলী মাশুক, আব্দুস সালাম, আব্দুস শহীদ, বর্তমান ইউপি সদস্য মুক্তাদির আহমদ, শামসুল হক, ইব্রাহিম মালিক পঙ্খী, সাংবাদিক এম রহমান ফারুক, আব্দুস সামাদ, ক্বারী মাওলানা শুয়াইবুর রহমান, মাস্টার পরিমল পুরকায়স্থ, জমির আলী পটল, ডা. পবিত্র পাল, আসকর আলী, আব্দুর রহমান (সাধু), ফরিদ মিয়া, আলী আসকর খান, আব্দুল আলিম, সাবেদ আলী, শেখ সায়েস্তা মিয়া, সায়েদ আহমদ (সাজিদ), বাবুল মিয়া, আবুল কালাম, রুশন আহমদ, আব্দুল আজিজ, মকন মিয়া, তৈমুছ আলী, ডা. রিন্টু পাল, মইন উদ্দিন, খলিলুর রহমান, আনছার আলী ও শাহীন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বৃহত্তর মাসুক বাজার-সংশ্লিষ্ট প্রায় ৩০ থেকে ৩৫টি গ্রামের প্রতিনিধিরা অংশ নেন। তাঁদের মধ্য থেকে অর্ধশতাধিক গণ্যমান্য ব্যক্তিকে বাজারের উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বাজারের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। ঐতিহ্যবাহী এ বাজারের উন্নয়ন ত্বরান্বিত করা এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করাই নবগঠিত উপদেষ্টা কমিটির মূল লক্ষ্য বলে জানানো হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




