২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০৯:৫২:১০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা

ছবি: সংগৃহীত


পবিত্র ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই-ভিসা চালু করছে সৌদি আরব সরকার। এই ভিসা ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে বলে ঘোষণা দিয়েছে দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়। খবর-আরব নিউজ। 

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনে সৌদি আরব যেতে আগ্রহী ব্যক্তিরা নুসুক অ্যাপ ব্যবহার করে ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার মেয়াদ এক মাস থেকে বাড়িয়ে তিন মাস করা হয়েছে। ভিসা পেতে লাগবে না স্বাস্থ্য পরীক্ষা। থাকছে না নারীদের জন্য পুরুষ অভিভাবক থাকার বাধ্যবাধকতাও। আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম দিনই (১৯ জুলাই) ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন আগ্রহী ব্যক্তিরা।  

মূলত আগ্রহী মুসল্লিদের ওমরাহ ভিসার আবেদনের জন্য এই ইলেকট্রনিক পরিষেবা চালুর ঘোষণা দেয় সৌদি সরকার। এতে আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ওমরাহর জন্য ভিসা ইস্যুর কথা জানানো হয়। সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে, বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২২ সালে ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করেন। এসব হাজির মধ্যে ৮৫ শতাংশ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি। 

সৌদি প্রেস এজেন্সির (সিপিএ) তথ্যমতে, ওমরাহ করতে আসা ব্যক্তিদের জন্য সেবার মানোন্নয়ন এবং তাদের সৌদি আরবে প্রবেশ আরও সহজ করতেই ই-ভিসা চালুসহ অন্যান্য সেবা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি