ভূমিকম্পে থরথর করে কাঁপল জাতিসংঘ ভবন (ভিডিও)
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ভূমিকম্পে থরথর করে কাঁপল জাতিসংঘ ভবন (ভিডিও)

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৪/২০২৪ ১১:০৭:৩১ পূর্বাহ্ন

ভূমিকম্পে থরথর করে কাঁপল জাতিসংঘ ভবন (ভিডিও)

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে স্থানীয় সময় শুক্রবার (৫ এপ্রিল) সকালে আঘাত হেনেছে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। ওই সময় নিউইয়র্কের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কম্পন কতটা জোরালো ছিল সেটি ধরা পড়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে থাকা একটি ক্যামেরায়।

ভিডিওটি মাইক্রো ব্লগিং সাইট এক্সে প্রকাশ করেছে জাতিসংঘ। এতে দেখা যাচ্ছে, ‘সেভ দ্য চিলড্রেন’-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী জান্তি সোয়েরিপ্তো কথা বলছেন। ওই সময় তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে আলোচনা করছিলেন। তখন হঠাৎ করে জাতিসংঘের ভবনটি কেঁপে ওঠে। যখন তিনি কথা বলা বন্ধ করে দেন তখন পাশ থেকে কেউ একজন মজার ছলে বলেন, “আপনি মাটি কাঁপাচ্ছেন।”

শুক্রবার আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পার্শ্ববর্তী নিউ জার্সি। তবে এ ভূমিকম্পে কেউ আহত বা নিহত হননি। এছাড়া কোনো অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য জানা যায়নি। এদিন সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিল।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মাইক্রো ব্লগিং সাইটে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে লিখেছেন, “পূর্ব ম্যানহাটনে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে এবং এটি পুরো নিউইয়র্কে অনুভূত হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটি নিরূপণ করছে আমার দল। আমরা এ ব্যাপারে সাধারণ মানুষকে আরও অবহিত করব।”

ভূমিকম্পের কারণে নিউইয়র্ক সিটি বিমানবন্দরের নামতে পারেনি বেশি কয়েকটি বিমান। ওই সময় সেগুলোকে ডাইভার্ট করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কতা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামির শঙ্কা নেই।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের এক মুখপাত্র জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তা সত্ত্বেও হাডসন নদীর নিচে অবস্থিত হল্যান্ড টানেলে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্পে টানেলটিতে কোনো ধরনের ফাটল বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না এখন সেটি নিরূপণ করা হচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক