দুই বাংলাদেশি নিউইয়র্কের বন্দুকধারীর গুলিতে নিহত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

দুই বাংলাদেশি নিউইয়র্কের বন্দুকধারীর গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৪ ০২:২৬:০৮ পূর্বাহ্ন

দুই বাংলাদেশি নিউইয়র্কের বন্দুকধারীর গুলিতে নিহত

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে। পুলিশ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

বাফেলো পুলিশের মুখপাত্র মাইকেল জে ডিজর্জ বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার পর পর জেনার স্ট্রিটের ১০০ ব্লকে গুলির খবর পায় পুলিশ। পরে পুলিশের সোয়াত টিমও ঘটনাস্থলে উপস্থিত হয়।

অনলাইন পোর্টাল বাফেলোনিউজের খবরে বলা হয়, বিকাল ৪টার দিকেও ১৪৮ জেনার স্ট্রিটের আঙ্গিনায় গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়।এ ঘটনা জড়িতদের বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। এখনো কাউকে ধরতেও পারেনি।

বাফেলাবাংলা নামে একটি মাসিক পত্রিকার ফেসবুক পেজে বলা হয়, নিহত দুই বাংলাদেশির নাম বাবুল ও ইউসুফ। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক