আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস আজ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৪ ০৯:২৬:৩০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস আজ

ছবি: সংগৃহীত


আজ ২২ মে, আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস। দিবসটিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। গোটা বিশ্ব তথা বাংলাদেশ যখন জলবাযূ পরিবর্তনের চরম ঝুকিতে তখন এবারের দিবসটির তাৎপর্যও অনেক বেশি। 

এই পৃথিবীতে বাস করে হাজারো প্রাণী। তাদের নাম, পরিচিতি আর স্বভাবের কথা তুলে ধরতে গেলে হাজার পৃষ্ঠায় কোটি শব্দ লিখলেও শেষ হবে না। আধুনিক পৃথিবীতে এখন সব জায়গাতেই মানুষের পদচারণা। মানুষসহ বিভিন্ন প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। বিশ্ববাসীর ব্যবহারের জন্য একটিমাত্র জীবমন্ডল তথা এ পৃথিবীকে মানুষ নির্দয়ভাবে ও নির্বিচারে ব্যবহার করছে। আর এর ফলে বর্তমানে সমস্ত বিশ্ব ব্যবস্থা হুমকির দরজায় এসে দঁাড়িয়েছে। 

জীববৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব জীববৈচিত্র দিবস হিসেবে উদযাপন করে আসছে। বিশ্ব জীববৈচিত্র দিবসের ধারণাটির সূচনা হয় ১৯৯২ সালে। রাষ্ট্র, সরকার ও পৃথিবীর বড় বড় সংগঠনের সমন্বয়ে ব্রাজিলের রিও-তে শীর্ষ ধরিত্রী সম্মেলন-এ জীববৈচিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক