হজ মৌসুম চলাকালে ভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

হজ মৌসুম চলাকালে ভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন

হজ মৌসুম চলাকালে ভ্রমণ ভিসায় মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত


পবিত্র হজ মৌসুম চলাকালে ভ্রমণ ভিসাধারীদের মক্কায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

স্থানীয় সময় (২৩ মে) বৃহস্পতিবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মক্কায় হজের মৌসুম শুরু হয়েছে ২৩ মে , যা শেষ হবে ২১ জুন। তাই এ সময়ে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রকার ভিজিট ভিসাধারী ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।

আর তা না মেনে মক্কায় প্রবেশ করলে সৌদি আরবের নিয়মানুসারে জরিমানা দেওয়ার বিষয়ে সতর্ক করা হচ্ছে।

এছাড়া ভিজিট ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হয় না বলেও এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়।

এ বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন।  এ বছর ১৪ থেকে ১৯ জুন পর্যন্ত হজ পালন করা হবে বলে আশা করা হচ্ছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক