জনতার পাথর নিক্ষেপ, দৌড়ে পালালেন বিজেপি প্রার্থী
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

জনতার পাথর নিক্ষেপ, দৌড়ে পালালেন বিজেপি প্রার্থী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৪ ০৭:৫৪:৫১ পূর্বাহ্ন

জনতার পাথর নিক্ষেপ, দৌড়ে পালালেন বিজেপি প্রার্থী

ছবি: সংগৃহীত


ভারতের পশ্চিমবঙ্গের ঝাগ্রামে আজ শনিবার (২৫ মে) লোকসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেখানে থেকে নির্বাচন করা ক্ষমতাসীন বিজেপির প্রার্থী প্রাণত তুদুকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে জনতা। ওই সময় নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিজেপির প্রার্থীকে ধাওয়া দিয়েছেন সাধারণ মানুষ। ওই সময় তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা শুরু করেন তারা। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিজেপির এ প্রার্থীকে রক্ষার চেষ্টা করেন।

যখন পাথর নিক্ষেপের পরিমাণ বেড়ে যায় তখন নিরাপত্তার বাহিনীর সদস্য, সাংবাদিক ও ওই প্রার্থীসহ অন্যান্য সবাই দৌড় দেন।

বিজেপির প্রার্থী প্রাণত তুদু এ ঘটনায় মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। পাথর নিক্ষেপের কারণে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য মাথায় আঘাত পেয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, বিজেপির প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তারা ভোট দিতে আসা এক নারীকে হেনস্তা করেছেন। আর এই নারীকে হেনস্তা করার কারণে সাধারণ জনতা মারমুখী হয়ে ওঠেন।

তবে বিজেপি জানিয়েছে, তাদের প্রার্থী খবর পান তার এজেন্টদের কয়েকটি বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন তিনি সেখানে যান। আর এজেন্টদের বুথে ঢুকতে না দেওয়ার প্রতিবাদ করায় তাদের প্রার্থীর ওপর হামলা চালানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক