৩ লাখ অনিবন্ধিত হজযাত্রী বের করে দেওয়া হলো মক্কা থেকে
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

৩ লাখ অনিবন্ধিত হজযাত্রী বের করে দেওয়া হলো মক্কা থেকে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৬/২০২৪ ১০:২১:২৭ পূর্বাহ্ন

৩ লাখ অনিবন্ধিত হজযাত্রী বের করে দেওয়া হলো মক্কা থেকে

ছবি: সংগৃহীত


এ বছর ১৪ জুন থেকে হজ শুরু হবে। এদিন হাজিদের ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনীতে মুখরিত হবে মক্কা। এদিকে হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই হজের অনুমোদনবিহীন ৩ লাখ মানুষকে পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি। 

হজের সময় হজযাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। এত মানুষের সমাগমে ব্যবস্থাপনায় একটু এদিক-সেদিক হলেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। গত বছর ১৮ লাখেরও বেশি মানুষ হজ করেছিলেন। এ বছর এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। 

সৌদির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যে ৩ লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন। 

এ ছাড়া মক্কা থেকে আরও ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে বের করে দেয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন, কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই। ইসলামের পঁাচটি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান। হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এ ছাড়াও, কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতিবছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ অনানুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালায়। 

২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে প্রায় দুই হাজার ৩০০ মানুষ প্রাণ হারান। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতেই এ বছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। এদিকে গত শনিবার ৮ জুন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদিতে এসে পেঁৗছেছেন। 

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক