পোষা কুকুর খাওয়া সেই কুমিরকেই খেয়ে ফেললেন সাধারণ মানুষ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পোষা কুকুর খাওয়া সেই কুমিরকেই খেয়ে ফেললেন সাধারণ মানুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৪ ০৬:৩২:৫৭ পূর্বাহ্ন

পোষা কুকুর খাওয়া সেই কুমিরকেই খেয়ে ফেললেন সাধারণ মানুষ

ছবি: সংগৃহীত


অস্ট্রেলিয়ার একটি প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল নোনতা পানির একটি কুমির। এটি সেখানকার শিশুদের দিকে বেশ কয়েকবার তেড়ে এসেছিল। এছাড়া কুমিরটি কয়েকটি পোষা কুকুরকে টেনে নিয়ে খেয়েছিল। মানুষকে ভয় দেখানো ও পোষা কুকুর খাওয়া সেই কুমিরটিকেই পরবর্তীতে খেয়ে ফেলেছেন ওই এলাকার মানুষ।

অস্ট্রেলিয়ার নর্দান টেরটরি পুলিশ এক বিবৃতিতে বলেছে, “১১ ফুট লম্বা কুমিরটি পানি থেকে উঠে এসে বারবার শিশু ও প্রাপ্ত বয়স্কদের ভয় দেখাচ্ছিল। এছাড়া এটি ওই এলাকার কয়েকটি কুকুরকেও টেনে নিয়ে গিয়েছিল। তখন প্রবীণ ও ওই এলাকার জমির মালিকদের সঙ্গে কথা বলে পুলিশ গত মঙ্গলবার কুমিরটিকে গুলি করে হত্যা করে। এরপর এই কুমিরটি দিয়ে সেখানকার সাধারণ মানুষ ভোজ করেন।”

পুলিশ আরও জানিয়েছে, বন্যার সময় পানিতে ভেসে এ বছরের শুরুতে বসতবাড়ির কাছাকাছি অবস্থিত একটি নদীতে চলে আসে কুমিরটি। এলাকাটিতে যেতে ডারউইন থেকে ছয় ঘণ্টা গাড়ি চালাতে হয়। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এবিসিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা সার্জেন্ট অ্যান্ড্রু ম্যাকব্রাইড জানিয়েছেন, কুমিরটি শেষ পর্যন্ত কয়েকটি খাবারের প্রধান উপকরণ হয়েছে।

তিনি বলেছেন, “আমার মনে হয় এটি দিয়ে কুমিরের লেজের সুপ রান্না করা হয়েছে। এটি দিয়ে বার্বিকিউ করা হয়েছে, কুমিরটির কিছু টুকরো কলা পাতায় মুড়িয়ে মাটিতে গর্ত করে রান্না করা হয়েছে।”

জৈন্তাবার্তা/ মনোয়ার



শীর্ষ সংবাদ:

সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী